লা লিগায় এলচেকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। এই জয়ের ফলে বার্সেলোনাকে ছাড়িয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিয়েগো সিমেওনের দল। ১৪ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট হলো ৩২। ১৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩১।
শনিবার প্রতিপক্ষের মাঠে ষষ্ঠদশ মিনিটে হোসে মারিয়া হিমেনেসের গোলে এগিয়ে যায় আতলেতিকো। তুরস্কের মিডফিল্ডার আর্দা তুরানের পাস পেয়ে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান উরুগুয়ের এই ডিফেন্ডার। বিরতির পর অষ্টম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মারিও মানজুকিচ।