মাত্র দুই মাস পর আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে সুখস্মৃতি ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে সোমবার দুবাইতে পাাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট ও দুই ম্যাচের টি-২০ উভয় সিরিজই ড্র হওয়ার পর ওয়ানডে সিরিজেও কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারনা করা হচ্ছে।
এ সিরিজ সম্পর্কে মিসবাহ বলেন, ‘বিশ্বকাপের আগে এটাই আমাদের শেষ সুযোগ, মেগা এই ইভেন্টে আমরা কেমন করব তা এখান থেকেই আমরা বুঝতে পারব, সুতরাং আমাদের নজরে সেটাই থাকবে।'
তিনি বলেন, ‘এখান থেকে বিশ্বকাপ আয়োজক দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পিচগুলো ভিন্ন ধর্মী। তবে আমি বিশ্বাস করি আমরা যদি এখানে ভাল কিছু করতে পারি তবে সেখানে ভিন্ন ধর্মী পিচ হলেও এখানকার আত্মবিশ্বাস ও সুখ স্মৃতি আমাদের জন্য সহায়ক হবে।’
টেস্ট সিরিজের পর শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম দেশে ফিরে যাওয়ায় নিউজিল্যান্ড দলের ভারপ্রাপ্ত অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, আজমল ছাড়াও পাকিস্তান একটি ভয়ংকর দল।
উইলিয়ামসন বলেন, ‘আমরা জানি এটা বড় একটা চ্যালেঞ্জ। কেননা পাকিস্তান এখানে ভাল খেলে, তাদের দলে অনেক গভীরতা আছে এমনকি আজমল ছাড়াও তারা অত্যন্ত শক্তিশালী একটি দল।
এ মাসের শেষ দিকে নিজ মাঠে শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্ট ও সাত ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
দল(সম্ভাব্য):
পাকিস্তান : মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, আসাদ শফিক, বিলাওয়াল ভাট্টি, হারিস সোহেল, মোহাম্মদ ইরফান, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর আকমল, উমর গুল, ওয়াহাব রিয়াজ, ইউনিস খান, জুিৈফকার বাবর।
নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ডিন ব্রাউনলি, এন্টন ডেভচিচ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, এডাম মিলনে, জেমস নিশাম, লুক রঞ্চি, রস টেইলর, ড্যানিয়েল ভেট্টরি।