পোশাক খাত সংস্কারে বাংলাদেশ বিশ্বের রোল মডেল : অ্যালায়েন্স

 
 
মার্কিন ক্রেতা জোট অ্যালায়েন্সের পক্ষ থেকে রবিবার এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, পোশাক খাত সংস্কারে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য বলে মনে করেন জোটটির নিরপেক্ষ সভাপতি অ্যালেন টশার।
তবে এই অর্জনের পথে শর্ত হিসেবে বলেন, বিদ্যুত্ পরিস্থিতিসহ অবকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগ, দক্ষ শ্রমিকের কথা বলেন তিনি। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টশার।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পোশাক খাত থেকে উদ্বেগজনক পরিস্থিতির কারনে এ খাতে মনোযোগ দিয়েছে অ্যালায়েন্স। তবে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এ খাত বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে অ্যালায়েন্সের সহসভাপতি মেজবাহ রবিন বলেন, পোশাক কারখানায় অগ্নি দুর্ঘটনার ৭৪ শতাংশ হয় বৈদ্যুতিক ত্রুটি থেকে। এসব ত্রুটি দূর করার চেষ্টা চলছে। এজন্য আরো সময় প্রয়োজন বলে মনে করেন তিনি।