ফেদেরার এবং সানিয়ার জয়

ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগে রজার ফেদেরার এবং সানিয়া মির্জা প্রথমবারের মতো জুটি বেধে খেলতে নেমে প্রথম খেলাতেই দ্যুতি ছড়িয়েছেন। রজার ফেদেরার এবং সানিয়া মির্জার জুটি ব্রুনো সাওরেস এবং ড্যানিয়েল হানতুশোভাকে ৬-০ তে হারিয়েছে।