বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে রবিবার রাতে ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রজাতির কচ্ছপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৬ বিজিবি’র কমান্ডিং অফিসার জাহাংগীর হোসেন জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমান কচ্ছপ ঘিবা সীমান্ত দিয়ে ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই সীমান্তে অভিযান চালিয়ে ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ২২০টি কচ্ছপ জব্দ করে। এ সময় কাউকে আটক করা যায়নি। আটক কচ্ছপ খুলনা বন্য প্রাণী সংরক্ষণ অধিদফতরে জমা দেয়া হয়েছে। এ ব্যপারে বিভাগীয় মামলা হযেছে।