সাভারে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত, অবরোধ-ভাঙচুর

সাভারের আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে বাসচাপায় মুক্তা নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সাকলে ইপিজেড পুরাতন জোনের ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
আশুলিয়া থানা সূত্রে জানা গেছে,  মুক্তা ইয়াংওয়ান গার্মেন্টসের একটি পোশাক কারাখানায় কাজ করতেন। সকালে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিুব্ধ শ্রমিকরা বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া প্রায় আধ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে দুই দিকে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দিলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।