গত ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে গোল লাইন প্রযুক্তি। যার মাধ্যমে বিতর্কিত গোলগুলো আর নির্ভুল করা সম্ভব হয়েছে। কিন্তু জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ার মনে করেন এখানেই শেষ নয়, ভবিষতে রেফারির বিকল্প হিসেবেও প্রযুক্তির ব্যবহার হতে পারে। তিনি মনে করেন, ‘ড্রোন দিয়ে রেফারির কাজ করা যাবে।’
বেকেনবাওয়ার বলেছেন, ‘আমরা এমন একটা সময়ে বসবাস করছি, যেখানে প্রায় সবকিছুতেই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আমার সবাই জানি গোল লাইন প্রযুক্তিই শেষ নয়।’