ফ্যালকাও মাত্র ২০ মিনিট খেলতে পারেন: ভন গাল



ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ভন গাল জানিয়েছেন, তিনি কলম্ববিয়ান স্ট্রাইকার রামাদেল ফ্যালকাওয়ের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন। তার দাবি, ফ্যালকাও সর্বোচ্চ ২০ মিনিট প্রিমিয়ার লিগের গতি সঙ্গে তাল মেলাতে পারেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভন গাল বলেন, আমি তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট নই। তাকে আমার মতো করে চলতে হবে।