প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নৌপথে চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝ নাদীতে চারটি ফেরি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি এর দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে নৌপথে যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে। ফেরিতে তিন শতাধিক যাত্রীবোঝাই ২০টির মতো বাসসহ পণ্যবাহী ট্রাক ছিল।
এদিকে ফেরি যোগাযোগ বিঘ্নিত হওয়ায় দুইপাড়ে কয়েকশো গাড়ি আটকা পড়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।