কক্সবাজারের টেকনাফে এক কোটি ২০ লাখ টাকার মুল্যের ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল ১০টার দিকে সাবরাং লাফারগুনা এলাকায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারী দলের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সাবরাং বিওপির বিজিবির নায়েক সুবেদার বজলুর রহমান জানান, মঙ্গলবার সকালে সাবরাং লাফারগুনা এলকায় দিয়ে ইয়াবা পাচার খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যরা পাচারকারীদের পিছু নিলে তারা একটি পানির ট্যাঙ্ক ফেলে পালিয়ে যায়। পরে ট্যাঙ্ক থেকে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজাল আল-জাহিদ জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিজিবির দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ধ্বংস করা হবে।