অ্যাডিলেড টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্লার্ক

 
অ্যাডিলেড টেস্টে দিনের শুরুটা ভালই করলেও আবারো চোটের পেয়ে পাঠ ছাড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকলে ক্লার্ক। মঙ্গলবার ব্যক্তিগত ৬০ রানের মাথায় চোট পেয়ে তিনি মাঠের বাইরে যান তিনি।
ভারতের ইশান্ত শর্মার একটি শর্ট বল মারতে গিয়ে কোমরের পুরনো ব্যথা শুরু হয় ক্লার্কের। দলের চিকিৎসক পিটার ব্রুকনার এবং ফিজিও অ্যালেক্স কোন্টুরিস মাঠেই তার চিকিৎসা শুরু করেন। কিন্তু তিনি আর মাঠে নামতে পারেননি। তার পরিবর্তে মাঠে নামেন স্টিভ স্মিথ।
গত মাসে পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ক্লার্ক। তার ফিটনেস নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড কার্যত চূড়ান্ত বার্তা দেয়। নির্বাচকরা তাকে প্রথম টেস্টে দলের অধিনায়ক হিসাবে রাখলেও শর্ত দেন, ঘরোয়া ম্যাচে নিজের সুস্থতার প্রমাণ দিতে হবে তাকে। না হলে প্রথম টেস্টে তাকে দল থেকে বাদ দেয়া হবে। তারপর থেকেই চোট সারিয়ে দলে ফেরার জন্য লড়াই চালিয়ে যান ক্লার্ক। বোর্ডের সামনে নিজেকে সুস্থ প্রমাণ করার পরেও আজ সেই চোট সমস্যাই তাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ওয়েবসাইট।