আফগানিস্তান শান্তি আলোচনার অংশ হিসেবে গতকাল কাতারে তালেবানের সঙ্গে বৈঠক করেছেন শীর্ষ মার্কিন দূত। তিনি এই প্রথমবারের মতো তালেবানের এক সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করেছেন। বিশেষ দূত জালমায় খালিলজাদ বলেন, তালেবান নেতা মোল্লাহ আব্দুল ঘানি বারাদারের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চ করেছেন তিনি। সমপ্রতি পাকিস্তান থেকে মুক্তি পেয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, আলোচনায় তার উপস্থিতি কার্যকর শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। -বিবিসি