ইউরোপে ক্ষেপনাস্ত্র মোতায়েন করলে মার্কিন সামরিক ঘাঁটিও রক্ষা পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন সামরিক একটি তালিকাও তৈরি করেছে মস্কো। টেলিভিশনটি জানিয়েছে, হাইপারসনিক মিসাইলের উন্নয়ন ঘটানো হচ্ছে যাতে পাঁচ মিনিটের মধ্যেই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করা সম্ভব হয়। তালিকার মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং মেরিল্যান্ডে প্রেসিডেন্টের অবকাশ কেন্দ্র ক্যাম্প ডেভিডও রয়েছে। রবিবার সন্ধ্যায় এ সংক্রান্ত খবর প্রচার করা হয়। -রয়টার্স