ভারতে প্রথম ধর্ম-বর্ণহীন নারীর স্বীকৃতি

ভারতে প্রথমবারের মতো ধর্ম-বর্ণহীন নারীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমপ্রতি এম এ স্নেহা নামের এক নারীকে এই স্বীকৃতি দিয়েছে তামিলনাড়ুর সরকার। এর মাধ্যমে স্নেহা নিজের বিশ্বাসের আইনি বৈধতা পেয়েছেন। স্নেহা বলেছিলেন, তিনি নিজেকে কেবল ভারতীয় নাগরিক মানেন। কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণের মানুষ নন। ৩৫ বছর বয়সী স্নেহা তিরুপাথুরের আইনজীবী। তার নামের সঙ্গে কোনো বর্ণ পরিচয় নেই। এমনকি তার জন্মসনদ বা স্কুলের সনদেও বর্ণ ও ধর্ম পরিচয় লেখার ঘর ফাঁকা। - এনডিটিভি