রাজধানীর যাত্রাবাড়ীর জনপথ মোড়ে দুই বাসের চাপায় স্বপন (৩০) নামে সায়দাবাদ বাস টার্মিনালের একজন লাইনম্যান নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার এসআই মো. রেজাউল করিম জানান, জনপথ মোড়ে বলাকা পরিবহন ও আল মোবারাকা পরিবহনের দুটি বাসের মাঝে পড়ে গুরুতর আহত হন স্বপন। পরে সহকর্মী নূর মোহাম্মদ বাবুসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুরে স্বপন মারা যান। তিনি আরো বলেন, স্বপন সায়দাবাদ টার্মিনালে একটি কাউন্টারে লাইনম্যান হিসেবে কাজ করতেন। তিনি যাত্রাবাড়ীর ধলপুর সুতিখালপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। স্বপনের বাবার নাম মৃত আলম চান। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার স্ত্রীর নাম প্রিয়া আকতার।