আজ বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন

দীর্ঘ ১০ বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের কথা রয়েছে।