মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার তুরাগ থানার ১৬ নং সেক্টরের একটি কাশবন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৬২ হবে বলে ধারণা করছে পুলিশ।
তুরাগ থানার উপপরিদর্শক ইজ্জত আলী সংবাদিকদের বলেন, “নিহতের পরণে ছিল ছাই রঙের জ্যাকেট, হাফ গেঞ্জি ও নীল রঙের লুঙ্গি। তার গলায়, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কালো জখম রয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।