লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে ট্রেনের বগি

 
চট্টগ্রাম স্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতীর ইঞ্জিন ও দুইটি বগি  প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। 
চট্টগ্রাম স্টেশন সূত্রে জানা গেছে, ভোরে ওয়াশশেড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর প্রভাতী স্টেশনে আসছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি প্ল্যাটফর্মে ঢুকে পড়ে।
অন্য একটি ইঞ্জিন যুক্ত করে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগি রেখে ট্রেনটি সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম ছাড়ে।