উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারেকে হারিয়েছে আর্সেনাল। ইস্তানবুলের তুর্ক টেলিকম অ্যারেনাতে ৪-১ গোলে হারে জয় লাভ করে আর্সেনাল।
এ ম্যাচে আর্সেনালের হয়ে জোড়া গোল করেন লুকাস পোডলস্কি আর অ্যারন রামসে। ম্যাচ শুরুর তিন মিনিটে প্রথম হোলটি করেন পোডলস্কি। খেলার ১১ ও ২৯ মিনিটের মাথায় দুইটি গোল করেন রামসে। এছাড়া অতিরিক্ত সময়ে দলে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন পোডলস্কি। অন্যদিকে গ্যালাতাসারের হয়ে একমাত্র গোলটি করেছেন ওয়েসলি স্নেইডার।
মাচ শেষে বুরুশিয়া ও আর্সেনালের ১৩ পয়েন্ট করে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় বুরুশিয়া।