ভুরুঙ্গামারীতে চোর চক্রের ৩ সদস্য আটক

 
 
 
 
ভুরুঙ্গামারীতে গ্রামীণফোন টাওয়ারের তেল ও ব্যাটারি চোরের একটি সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। আটককৃতরা হলেন— বাবু মিয়া (২৪), আনারুল (২৬) ও লিটন শেখ (২৫)। এরা সবাই লালমনিরহাট জেলার জুগিটারী গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে গ্রামীণফোন কোম্পানির পক্ষ থেকে ভুরুঙ্গামারী থানায় বুধবার একটি মামলা হয়েছে।

জানাগেছে, মঙ্গলবার দিনগত গভীর রাতে একটি হলুদ রংয়ের পিকআপ ভ্যানে করে ভুরুঙ্গামারী সদরের কামাতআঙ্গারীয়া গ্রামে গ্রামীণফোন টাওয়ারে ব্যাটারি ও তেল চুরির চেষ্টাকালে এলাকাবাসী পিকআপ ভ্যান, তেল পরিবহনের ৪টি ড্রাম ও কয়েকটি জ্যারিকেনসহ ওই ৩ চোরকে আটক করে। এ ব্যাপারে বুধবার সকালে গ্রামীণফোন কোম্পানির পক্ষে তাইফুর রহমান বাদী হয়ে মামলা করেন। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নাগেশ্বরী, ফুলবাড়ি ও লালমনিরহাট সদরের বিভিন্ন স্থান থেকে টাওয়ারের তেল ও ব্যাটারি চুরি করছিল একটি সংঘবদ্ধ চক্র।