পিঠের ব্যথা এবং সতীর্থ ফিলিপ হিউজকে ব্যথা নিয়েই ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাকালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ফলে বুধবার ম্যাচের নিয়ন্ত্রনে নিয়ে নিয়েছে স্বাগতিক দলটি। প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৫১৭।
স্টিভ স্মিথের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ১৬৩ রান সংগ্রহকারী ক্লার্ক প্রথমদিন পিঠের ব্যথায় কাতর হয়ে মাত্র ৬০ রান করার পরই বিশ্রামে চলে যান। পরে ব্যাথানাশক ঔষধ সেবনের পর ফের ব্যাট হাতে ক্রিজে আসেন তিনি।
এডিলেডে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে অধিনায়কের এই ২৮তম সেঞ্চুরিতে ১ম ইনিংসেই বড় একটি সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। মঙ্গলবার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি এবং পরবর্তীতে ক্লার্ক ও স্মিথের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৫১৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এদিন ক্লার্ক ১৬৩ বলের মোকাবেলায় ১৮টি বাউন্ডারির সহায়তায় সংগ্রহ করেন ১২৮ রান। স্মিথের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে তিনি যোগ করেন ১৬৩ রান।
এদিকে স্মিথও এদিন ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহ করেছেন ৫ম টেস্ট সেঞ্চুরি হাকানোর মধ্য দিয়ে। তিনি সংগ্রহ করেন অপরাজিত ১৬২ রান। সর্বশেষ ১৫ ইনিংস থেকে তিনি তুলে নিয়েছেন চারটি সেঞ্চুরি। স্মিথ বলেন, ‘ক্লার্ক ও ওয়ার্নারসহ আমরা ছিলাম হিউজের ভাল বন্ধু। যে কারণে তার স্মৃতিকে সম্মান জানানোর জন্য আমরা সবাই চেয়েছিলাম রানের মধ্যে থাকতে। এদের মধ্যে তিনজনই আমরা রান পেয়েছি। ১ম ইনিংস থেকে স্কোর বোর্ডে ৫১৭ রানের সংগ্রহটি দেখতেই ভাল লাগছে।’
তিনি বলেন, ‘আমি জানি হিউজের চাওয়াটা কি ছিল। এখানে সবাই নিজ নিজ কাজটি ভালভাবে সম্পাদন করছে। সে আমি ক্লার্ক ও ওয়ার্নার এই ইনিংসে যে কোনোভাবেই হোক তার চাওয়াটাকে পুরণ করতে চেয়েছি।’
বৃষ্টির কারণে বুধবার তিনদফা খেলা বন্ধ থাকার পরও এদিন মাত্র ৩০.৪ ওভার বোলিংয়ের বিপরীতে এগিয়ে যাওয়াটা বেশ কঠিন ছিল। অস্বস্তি নিয়ে ব্যাট করার পরও ক্রিজে নিজের ব্যাটিং নিয়ে নিজেই বিষ্মিত হয়েছেন ক্লার্ক। প্রথম দিনের শেষ ৫ ওভারে তিনটি উইকেট খোয়ানোর পরও বিশাল রান সংগ্রহ করতে ক্লার্ককে উপযুক্ত সঙ্গ দিয়েছেন স্মিথ। আকষ্মিক পিঠে টান পড়ে ক্লার্কের। এসময় তিনি ব্যাথায় কাতর হয়ে পড়েন। তারপরও শেষ পর্যন্ত স্মিথ ও ক্লার্ক মিলেই ভারতীয়দের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রন অনেকটাই নিজেদের গ্রীবে নিয়ে আসতে সক্ষম হয়েছেন।
স্কোর কার্ড:
অস্ট্রেলিয়া ব্যাটিং দ্বিতীয় দিন (আগের দিন ৬ উইকেটে ৩৫৪রান)
সি রজার্স ক ধাওয়ান ব ইশান্ত শর্মা ৯
ডি ওয়ার্নার ক ইশান্ত শর্মা ব করণ শর্মা ১৪৫
শেন ওয়াটসন ক ধাওয়ান ব এ্যরন ১৪
মাইকেল ক্লার্ক ক পুজারা ব করণ শর্মা ১২৮
এস স্মিথ অপরাজিত ১৬২
এম মার্শ ক কোহলি ব এ্যারন ৪১
এন লিঁয় বোল্ড সামি ০
বি হাডিন ক সাহা ব সামি ০
এম জনসন অপরাজিত ০
অতিরিক্ত ( লেবা-৪, ও-৯, নোব-২) ১৫
মোট (৭ উইকেট, ১২০ ওভার) ৫১৭
উইকেট পতন: ১/৫০(রজার্স), ২/৮৮(ওয়াটসন), ৩/২৫৮(ওয়ার্নার), ৪/৩৪৫(মার্শ), ৫/৩৫২ (লেয়ন), ৬/৩৫৪ (হাডিন)।
বোলিং:
সামি ২৪-২-১২০-২ (ও-১), এ্যরন ২৩-১-১৩৬-২ (নোব-২, ও-৩), ইমান্ত শর্মা ২৭-৫-৮৫-১ (ও-১), করণ শর্মা ৩৩-১-১৪৩-২, ভিজয় ১৩-৩-২৯-০।
টস:- অস্ট্রেলিয়া