চট্টগ্রামে ৭ হিযবুত তাহরীর কর্মী রিমান্ডে

 
 
 
চট্টগ্রামে গ্রেফতার হওয়া সাত হিযবুত তাহরীর কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া এ আদেশ দেন। পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক দু‘দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন।
রিমান্ডে নেয়া সাত হিযবুত তাহরীর কর্মী হলেন, সাফায়াত ইয়াসির ইকবাল, আরিফুল ইসলাম, রায়হানুল ইসলাম, ইফতেখারুল ইসলাম, নূর মোহাম্মদ, আসিফ মো. বিলাউল ও তন্ময় সুফিয়ান।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে হিযবুত তাহরীর সন্দেহে ১০ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে যাচাই বাছাই শেষে তিনজনকে ছেড়ে দেয়া হয়। সাতজনের বিরুদ্ধে ওইদিন রাতে নগরীর কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।