ডোমারে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নীলফামারীর ডোমারে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের দেওনাই নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ বলছে, যুবকের একটি চোখ উঠানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা ছিল। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন সকালে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারীর  মর্গে পাঠিয়েছে। 
ডোমার থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।