জয়পুরহাটে তেলবাহী ট্রেন থেকে পড়ে ৪ ব্যক্তি নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ব্যাপারে রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা শফিকুর রহমানের সাথে কথা বলে জানা গেছে, এরিয়া অপারেটিভ ম্যানেজার শাহ আলম তালুকদারকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার সময় জয়পুরহাট থেকে পারবতীপুর অভিমুখে ছেড়ে যাওয়া একটি তেলবাহী ট্রেন পাচঁবিবির শিমুলতলী রেলগেটে পৌঁছার পর ট্রেনের ইঞ্জিন থেকে বগী বিচ্ছিন্ন হয়ে যায়। চালক ঘটনা বুঝতে পেরে দ্রুত ইঞ্জিন থামিয়ে দিলে বগিগুলো ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে। এসময় ঐ বগিগুলোতে থাকা যাত্রীরা রেললাইনের উপড় পড়ে গিয়ে ৪জন যাত্রী নিহত হয়। এতে অন্তত ২০জন যাত্রী আহত হয়। আহতদের অধিকাংশের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের পাচঁবিবি ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
পাচঁবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুহেনা মোস্তফা কামাল জানিয়েছেন, নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি রেল কর্তপক্ষের এখতিয়ারভুক্ত। আমি আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।