চেন্নাইয়ে চূড়ান্ত বায়োমেকানিক টেস্টের আগে কেনিয়ার বিপক্ষে চলতি মাসে অনুষ্ঠিতব্য দুটি ওয়ানডে ম্যাচে খেলবেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ পাকিস্তানী স্পিনার সাইদ আজমল, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।
যেহেতু পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে কেনিয়ার এই সিরিজটি আন্তর্জাতিক কোন সিরিজ নয় তাই আজমলের এখানে খেলতে কোন আপত্তি নেই। এছাড়া লাহোরে একটি বা দুটি অনুশীলন ম্যাচেও তার খেলার সম্ভাবনা রয়েছে। স্থানীয় জিও সুপার চ্যানেলে পিসিবি’র বোর্ড অব গভর্নর্স কর্মকর্তা শাকিল শেখ বলেছেন, আজমল এবং মোহাম্মদ হাফিজ তাদের বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে যাবে। তিনি বলেন, দুবাই থেকে হাফিজ তার আনুষ্ঠানিক পরীক্ষার জন্য সরাসরি চেন্নাইয়ে যাবে, যদিও তাকে ভিসার জন্য অপেক্ষায় থাকতে হবে। আর আজমল কেনিয়ার বিপক্ষে ম্যাচ খেলার পরে লাহোর থেকে যাবে। সম্ভবত ৩০ ডিসেম্বর তার চেন্নাই যাবার সম্ভবনা রয়েছে।