চুয়াডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন, আটক ১

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়ায় পারিবারিক ১৮ কাঠা জমি নিয়ে বিরোধের জের ধরে রবিউল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই খুনের ঘটনা ঘটে।
পুলিশ শুক্রবার বেলা ১২টায় নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের একমাত্র ছেলে শান্তি মিয়াকে (২৫) আটক করেছে।
চুয়াডাঙ্গার এএসপি মো. কামরুজ্জামান বলেন, ভিটে জমিজমা নিয়ে বিরোধের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। এ জন্য শান্তি মিয়াকে আটক এবং নিহতের স্ত্রী জোহরা খাতুন(৪৫) ও দুই মেয়ে রেহেনা (২৮) ও সাবিনাকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।