ইংল্যান্ডের গোলরক্ষক জো হার্ট বলেছেন, তার ক্যারিয়ারের শেষ পর্য ন্ত ম্যানচেস্টার সিটির সঙ্গে থাকতে চান। যখন তিনি নতুন একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তার সতীর্থ জেমস মিলনারও নতুন চুক্তিতে যাচ্ছেন।
ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জেতা ২৭ বছরের এই তরুণ জানান, তার এই ক্লাব ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছে নেই। এখানে তিনি খুই খুশি ছিলেন।
হার্ট বলেন, তিনি ম্যানচেস্টার ও তার সব কিছুকেই ভালবাসেন। আমি এখানে অনেক বছর ধরে রয়েছি। আমি এখন এটাকে আমার ক্লাব বলে বিবেচরনা করি। আমি যতদিন চাই এই ক্লাবের সঙ্গে থাকতে পারি।
সূত্র: ইএসপিএন।