অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১৯ বাংলাদেশি গ্রেপ্তার

শুক্রবার ভোরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকের পর তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন “ভাগ্য পরিবর্তনের জন্য ভালো কাজের আশায়” মাথাপিছু ছয় হাজার টাকার চুক্তিতে তারা ভারত যাচ্ছিলেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: গাজীপুর জেলার বারেন্দা গ্রামের জসিম উদ্দীন, মোশাররফ হোসেন, স্বপন শিকদার, হজরত আলী; সুনামগঞ্জের কাঁঠালিয়া গ্রামের নজরুল ইসলাম, এরশাদ আলী, পাবেল রহমান; একই উপজেলার দিপধারা গ্রামের সবুজ আহমেদ, রেজাউল ইসলাম, আবদুল আহাদ, হেল্লাল মিয়া; ময়মনসিংেহর ফুলপুর উপজেলার গড়েঙ্গা গ্রামের আরিফ হোসেন, ছালেহ আহমেদ, পাবেল আহমেদ, জিল্লুর রহমান, তারা মিয়া; ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের তছলিম আলম, মমিনুর রহমান ও দবিরুল ইসলাম।