টেকনাফে বিদেশী মদসহ তিন পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিদেশী মদসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাত দুইটায় পৌরসভার ইসলামবাদ এলাকা থেকে মদবাহী অটোরিক্সাসহ তাদের আটক করা হয়।
অভিযানকারী থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মো. আলমগীর জানান, পৌরসভার নাইট্যং পাড়া এলাকা দিয়ে একটি অটোরিক্সায় বিপুল পরিমান বিদেশী মদ পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মদবাহী ওই অটোরিক্সাটিকে ধাওয়া করে পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তিন পাচারকারীসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাওয়া ২২০ বোতল বিয়ার, ৩২ বোতল গ্রেন মাস্টার, ৩৩ বোতল কান্ট্রি ড্রাজিং ও ৪৮ লিটার সোলাই মদ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মো. সৈয়দ (২৮), মো. আলম (৩০) ও সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার আবুল কালাম (৩০)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোক্তার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের স্বীকাররোক্তি মতে নাইট্যং পাড়ার ইমান আলী নামে আরো একজনকে পলাতক আসমি করে মামলা করা হবে।