অবশেষে ৪৮ রানে হারল ভারত

 
অবশেষে অ্যাডিলেড টেস্টে ভারত  হারল ৪৮ রানে। ৩৬৪ রান তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল ভারত।মনে হয়েছিল অস্ট্রেলিয়ার হার সময়ের ব্যাপারমাত্র। কিন্তু না ভারতের ইনিংসের সমাপ্তি হলো ৩১৫ রানে। নাথান লায়নের ঘূর্ণিতে ভেঙে পড়ল ভার​তীয় ব্যাটিং দেয়াল। অধিনায়ক কোহলির অনবদ্য ১৪১ আর মুরলি বিজয়ের ৯৯ রান করেও হার ঠেকাতে পারল না। লায়ন  নেন ১৫২ রান দিয়ে নেন ৭ উইকেট।