ইয়াবা পাচারের দায়ে বদির এক স্বজন গ্রেফতার

ইয়াবা পাচারে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের করা তালিকার তিন নম্বর ব্যক্তি মং মং সেনকে (মমসী) গ্রেফতার করা হয়েছে।
মং মং ওই এলাকার সংসদ সদস্য আবদুর রহমান বদির সৎ মায়ের (এক রাখাইন নারী) বোনের ছেলে বলে জানা গেছে। বদি স্বজনদের নিয়ে ইয়াবা পাচারে পৃষ্ঠপোষকতা করেন বলে ওই মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের দাবি।
তবে আওয়ামী লীগ সংসদ সদস্য বদি বরাবরই ইয়াবা পাচারে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।  
শনিবার দুপুরে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় মং মংয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।