সাতক্ষীরা কালিগঞ্জ মহাসাড়কের ভদ্রখালি নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (১০) নামে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভদ্রখালি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু রায়হান প্রতিদিনের মতো বাইসাইকেলযোগে স্কুলে যাচ্ছিল। এ সময় ভদ্রখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। পরে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ ঘটনাটি নিশ্চিত করেছেন।