চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে রবিবার।
প্রথম পর্যায়ে মেধা তালিকা অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রকৌশল ও স্থাপত্য বিভাগসমূহে ভর্তি চলবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
আসন খালি থাকা সাপেক্ষে ১৮ ডিসেম্বর বিকেলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।