পেসার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে র্ধষণের অভিযোগে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন এক নারী অভিনেত্রী। 
শনিবার বিকাল ৪টায় মিরপুর মডেল থানায় বাদী থানায় নিজে হাজির হয়ে এই মামলাটি দায়ের করেন। 
মিরপুর থানার ডিউটি অফিসার এসআই মারুফুল ইসলাম ইত্তেফাককে জানান, মামলার এজহারে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছে। মামলায় রুবেলের পরিচয় হিসেবে বলা হয়েছে তিনি বাংলাদেশের ক্রিকেটের জাতীয় দলের পেস বলার । মামলার এজহারের অভিযোগ অনুযায়ী রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর ১ ধারা মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩৭।