টেকনাফে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

 
 
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবা ও একটি মিনি ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করেছে মডেল থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ সময় ইয়াবা পাচারের দায়ে মিনি ট্রাকটি জব্দ করা হয়।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোক্তার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ১ টায় বাহারছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাহারছড়া সকড় দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে দশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক পাচারকারীরা হল, সদর ইউনিয়নের পল্লান পাড়ার হাজী সৈয়দ করিমের ছেলে মোহাম্মদ নূর (৩০) ও নয়াপাড়া শরনার্থী ক্যামেপর বাসিন্দা আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইউনুছ (১৮)। ইয়াবাসহ আটককৃতদের থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজাল আল-জাহিদ জানান, শনিবার নাজির পাড়ার বিওপির হাবিলদার শামসুর নেতৃত্বে বিজিবির সদস্যরা নাফনদীর আড়াই নং সুইচ গেইট এলকায় দিয়ে ইয়াবা পাচার খবর পেয়ে বিজিবির সদস্যরা নাফনদী তীরে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত আট হাজার ইয়াবা বিজিবির সদর দপ্তরে জমা রাখা হয়ে যা পরবর্তীতে ধ্বংস করা হবে জানিয়েছেন তিনি।