‘রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আন্তরিক’

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হক বলেছেন, দীর্ঘদিনের জিয়ে থাকা রোহিঙ্গা সমস্যা সমাধানকল্পে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। তিনি বলেন, রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নের জন্য যতদ্রুত সম্ভব স্থানান্তর প্রক্রিয়া শুরু করা হবে।
রবিবার দুপুর ২টার দিকে রেজিস্টার্ড ক্যাম্প পরিদর্শনের সময় ক্যাম্পের স্বাস্থ্য সেবা, শিক্ষা, পয়ঃনিস্কাশন ও সুপেয় পানি ব্যবস্থাপনা প্রকল্প ঘুরে দেখেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খাঁন বলেন, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কাজ করতে পারবেনা রোহিঙ্গারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল স্থানীয় সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায়, স্থানান্তর প্রক্রিয়ার আগে রোহিঙ্গাদের উপর নিভিড় পর্যবেক্ষেণ ও জরিপ কাজ চালানো হচ্ছে। ওই জরিপে যেসমস্ত রোহিঙ্গাদের নাম তালিকায় আসবে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিক অন্যত্রে স্থানান্তর করা হবে। পরে আন্তঃমন্ত্রণালয়ের সচিব পর্যায়ের প্রতিনিধি দল এমএসএফ হল্যান্ড ও এসিএফের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল পরিদর্শন কালে প্রতিনিধি দল চিকিৎসা সেবা উন্নয়নের জন্য দায়িত্ববানদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। পরে প্রতিনিধি দল ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন কালে মিয়ানমারের দেয়া কাঁটাতারের বেড়া প্রত্যক্ষ ও রোহিঙ্গা অনুপ্রবেশ সম্বন্ধে সীমান্তে দায়িত্বরত বিজিবির করণীয় জানতে চান। পরিদর্শন কালে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুল করিম, পরিসংখ্যান ব্যুরোর প্রকল্প কর্মকর্তা জাহেদুল হক সর্দার, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, কক্সবাজার ১৭ বিজিবি’র অধিনায়ক খন্দকার সাইফুল আলম, রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা ফরিদ আহমদ ভূইঁয়া, কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কুতুপালং ক্যাম্প ইনচার্জ এস এম সরওয়ার আলম উপস্থিত ছিলেন।