সাকিব তামিমের নৈপুণ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাল লিজেন্ডস অফ রূপগঞ্জ

 
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিসন ক্রিকেট লিগ-২০১৪ রবিবারের খেলায় লিজেন্ডস অফ রূপগঞ্জ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হওয়া খেলায় লিজেন্ডস অফ রূপগঞ্জ টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে মাঠে নামে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪৫ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুষার ইমরান সর্বোচ্চ ৬৪ রান করেন।
জবাবে লিজেন্ডস অফ রূপগঞ্জ তামিম ইকবালের অসাধারণ ৭৩ রানে, ৩৬.২ ওভারে ৬ উইকেট হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায়। সাকিব আল হাসান এসময় ১৫ বল খেলে ২৭ রানে অপরাজীত ছিলেন।