ষাট বছর পূর্তিতে শচীনকে তাই বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একই সঙ্গে বিশ্বের মোট ৬০ জন ক্রীড়াবিদকে সম্মান জানাবে গিনেস।
গিনেস বুক অব রেকর্ডের প্রধান ক্রেগ জিলেনডে বলেন, ক্রিকেটে সর্বাধিক রেকর্ডধারী শচীন টেন্ডুলকার। তিনি বিশ্বে কোটি মানুষের প্রেরণার উৎস। আমাদের প্রতিষ্ঠানের ৬০ বছর পূর্তিতে তাকে সম্মান জানানোটা আমাদের জন্যও সম্মানজনক।
শচীন টেন্ডুলকার বলেন, বিশ্বের খ্যাতিমান ক্রীড়াবিদদের তালিকায় আমাকে অন্তর্ভুক্ত করায় আমি আনন্দিত । ক্রিকেটে আমার যা কিছু অর্জন, তা নিয়ে গর্বিত আমি।
সূত্র: ওয়েবসাইট।