মৌলভীবাজারে নিখোঁজ ব্যবসায়ী নরসিংদীতে উদ্ধার

 
মৌলভীবাজারের ট্রাভেলস ব্যবসায়ী মাহাবুব এফ আনোয়ারকে অপহরণের ৯৬ ঘণ্টা পর নরসিংদীর বেলাবো থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। 
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। 
এর আগে গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়।