কুবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর

 
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ভর্তি পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবির (রঙ্গিন) উল্টো পিঠে নাম ও পরীক্ষার রোল নম্বর এবং ইউনিটের নাম লিখে আনতে হবে। এই দুই কপি ছবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র  হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্বে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা হলে প্রবেশের সময় এইচএসসি পরীক্ষার ছবি সম্বলিত মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে ওএমআর সীট প্রদান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। উক্ত সময়ের মধ্যে পরীক্ষার্থীদেরকে ওএমআর সীটে নাম, ভর্তি পরীক্ষার রোল নম্বর ইত্যাদি লেখা এবং ইনভিজিলেটর কর্তৃক যাচাই, প্রবেশপত্র ইস্যু ইত্যাদি কার্যক্রম সম্পাদন করা হবে। পরীক্ষা হলে সকল রকমের ইলেকট্রনিকস ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, হেড ফোন ইত্যাদি) ব্যবহার করা সম্পন্ন নিষিদ্ধ। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) এ পাওয়া যাবে।