নারায়ণগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, গোলাগুলি, আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় আরামবাগ এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুপক্ষের গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরামবাগ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সেলিম পাঠান ওরফে টুন্ডা সেলিমের সঙ্গে ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আমির হোসেনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুজনের সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সেলিম পাঠান গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে সেলিম, আনোয়ার হোসেন ও লিয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের খানপুরের ৩শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান, দুপক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।