ভালুকায় শ্রমিক দল নেতাসহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চুসহ তার পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোঠা গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায় , মঙ্গলবার ভোর রাতে একদল দুর্বৃত্ত  হবিরবাড়ি  ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু (৩৫) -এর ঘরে ঢুকে তার স্ত্রী পারুল আক্তারকে (২৮) ধর্ষণ করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ সময় তার মেয়ে জিনিয়া আক্তার (৬) ও রিমা আক্তারকে (২) মুখ ও হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির উঠানে রফিকুল ইসলাম বাচ্চুকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে।
মঙ্গলবার সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে । নিহত বাচ্চু হবিরবাড়ি লবনকোঠা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
ঘটনাস্থলে থাকা ভালুকা থানার এএসআই সেলিম আহমেদ রাইজিংবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারুল আক্তারের বিবস্ত্র লাশ পাওয়া যায়। তার শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছে। - See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=82529#sthash.2WBcWUtg.dpuf

ঘটনাস্থলে থাকে ভালুকা থানার এএসআই সেলিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারুল আক্তারের বিবস্ত্র লাশ পাওয়া যায়। তার শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছে।