পবা উপজেলার নওহাটায় বাসের ধাক্কায় গৃহবধূ জয়নব বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নওহাটার কাজীপাড়ার পরেশ কাজীর স্ত্রী।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ঘাতক বাসটিকে আটক ও থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গৃহবধূ জয়নব নওহাটা ব্রিজের ওপরে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় উঠছিলেন। এ সময় অসতর্কতায় অটোরিকশা থেকে পড়ে গেলে নওগাঁ থেকে আগত সৌদিয়া পরিবহণের একটি বাস (নওগাঁ ব-২৪৪১) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাতের কারণে জয়নব ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পবা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।