লাশ হয়ে ফিরলেন জাকির

 
 
 
 
ভাগ্য অন্বেষণে জমি বিক্রি করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়ে লাশ হয়ে ফিরলেন জাকির হোসেন (৩৫)। মঙ্গলবার মালয়েশিয়া থেকে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। লাশ পেয়ে জাকিরের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
গত ২২ নভেম্বর মালয়েশিয়ায় ইয়াং ইয়াং ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি কয়লা খনিতে কাজ করার সময় বিস্ফোরণে জাকির হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে মালয়েশিয়ার কুশিং জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। ১৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ৯ ডিসেম্বর জাকির চলে যান না ফেরার দেশে।
ভাগ্যের অন্বেষণে ৮ বছর আগে জাকির মালয়েশিয়ায় পাড়ি জমান জাকির। একটি কয়লা খনিতে তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। উদ্দেশ্যে ছিল এ বছর কাজ শেষ করে জাকির দেশে ফিরবেন। হযরত শাহজালাল বিমানবন্দরে জাকিরের লাশ গ্রহণের সময় তার স্ত্রী পারভীন বেগম চিত্কার করে কাঁদছিলেন।
ভোলা সদর থানার বাপ্তা চাচড়া গ্রামে জাকিরের বাড়ি।