কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। বুধবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত এ ইউনিট এবং বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ ডিসেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে ১১ টায় শেষ হবে।

জানা গেছে এ বছর তিনটি ইউনিটের মোট ১৭টি বিভাগের ৯১০টি আসনে ৫১ হাজার একশ ৪১ জন শিক্ষার্থী ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে হবে। এ সময় এইচএসসি পরীক্ষার ছবি সম্বলিত মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করতে হবে। এছাড়া প্রত্যেক পরীক্ষার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবির (রঙ্গিন) পেছনে নাম ও প্রদত্ত পরীক্ষার রোল নম্বর এবং ইউনিটের নাম লিখে আনতে হবে। এই দুই কপি ছবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র  হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রক্টর মো. আইনুল হক।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd এ দেওয়া হয়েছে।