বগুড়ার আদমদীঘিতে মঙ্গলবার রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন জানায়, আদমদীঘির সান্তাহার সাহেবপাড়ার বাসিন্দা রনি সিরাজগঞ্জ জেলার মাদকদ্রব্য আইনে একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।তিনি আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি। মঙ্গলবার রাতে তাকে উপজেলার মালশন গ্রামের গোলাম মোস্তফার বাড়ী থেকে গ্রেফতার করা হয়।