ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধান ভাঙার মেশিনের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জানা গেছে, বুধবার সকালে উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে মেশিনে ধান ভাঙাচ্ছিলেন আ. মান্নান (৭০) নামের ওই বৃদ্ধ। হঠাৎ মেশিনের ফিতা ছিড়ে গেলে ফিতার আঘাতে ঘটনাস্থলেই মান্নান মারা যান। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে।