আরিয়েন রোবেন বায়ার্ন মিউনিখ দলের জার্সি গায়ে ১০০তম গোলের কৃতী গড়লেন। ফ্রেইবার্গের জালে বল জড়িয়ে ডাচ ফুটবলার রোবেনের শততম গোলটি আসে। খবর ডেইলিমেইল’র।
ম্যাচের ৪১তম মিনিটেই প্রতিপক্ষ ফ্রেইবার্গের জালে বল জড়িয়ে দিয়ে রোবেন দলের হয়ে ব্যক্তিগত ১০০ রান পূর্ণ করেন। পরে মুলারের গোলে ব্যবধান দ্বিগুন করে জার্মান জায়ান্টরা। অবশেষে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গের চেয়ে ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে দলটি শিরোপা জয়ের পথে রয়েছে।