গাইবান্ধায় মুজাহিদুল ইসলাম (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে আদর্শ ডিগ্রী কলেজ সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। মুজাহিদুল উপজেলা সদরের গৃধারীপুর গ্রামের বাসিন্দা।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, মুজাহিদুল ইসলাম পলাশবাড়ী উপজেলা জামায়াতের রোকন। গত ১১ ডিসেম্বর পলাশবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনাসহ একাধিক মামলার আসামি তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাতে উপজেলা সদরে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মিছিলকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুরিশ বাদী হয়ে বিস্ফোরক ব্যবহার, সরকারি কাজে বাঁধা ও যানবাহন ভাঙচুরের অপরাধে ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।