জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কদমতলী এলাকায় বুধবার বিকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকালু (৫৫) নামের এক ব্যক্তি ঘটনা স্থলেই মারা গেছেন। তার বাড়ি আকালু উপজেলার নন্দইল গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা ৩টার দিকে আকালু তার বাইসাইকেল যোগে শিমুলতলী মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কদমতলী এলাকায় হিলিগামী প্রান্তিক পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আকালু বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসটি আটক করলেও চালক পালি গেছে।